বাংলাদেশকে কি পাকিস্তানের পথে ঠেলে দেওয়া হচ্ছে? হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকার!

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ১৯৭১ সালের গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের সামরিক ও কৌশলগত ঘনিষ্ঠতা কেন বাড়ছে। হাসিনা অভিযোগ করেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করে পাকিস্তানপন্থী শক্তিকে পুনর্বাসিত করা হচ্ছে।

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ও জামায়াতে ইসলামিকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বর্তমান শাসনামলে মাজার ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা প্রমাণ করে যে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে। এছাড়া ভারত ও বর্তমান বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে করা এক প্রশ্নের জবাবে হাসিনা বলেন, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে যোগাযোগ রাখতেই পারে, তবে যারা অতীতে ভারতের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে ও ভারত-বিরোধী অপপ্রচার চালায়, তাদের সঙ্গে ভারতের কোনো নতুন ইনিংস দীর্ঘস্থায়ী হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *