দফতরে ঢুকেই চেয়ার বদলালেন নতুন মন্ত্রী! ইন্দ্রনীলকে বেনজির নিশানা বিজেপি নেত্রীর

নতুন দায়িত্ব নিয়েই চেয়ার বদলের নির্দেশ দিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী

কলকাতা: নতুন সরকার গঠনের পর তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দফতরের দায়িত্ব পেয়েই চাঞ্চল্য ছড়ালেন পূর্ণিমা চক্রবর্তী। দফতরে প্রথম দিন এসেই তিনি নিজের জন্য নির্দিষ্ট পুরনো চেয়ারটিতে বসতে সরাসরি অস্বীকৃতি জানান। তাঁর আপত্তির মুখে পড়ে তড়িঘড়ি দফতর থেকে সেই চেয়ার সরিয়ে ফেলা হয়।

বিদায়ী মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিশানা করে পূর্ণিমা চক্রবর্তী অভিযোগ করেন, আগের মন্ত্রী দফতরে থাকাকালীন নানা অনিয়ম করেছেন এবং বাংলাকে অন্ধকারে ঠেলে দিয়েছেন। তাই তাঁর ব্যবহৃত চেয়ারে বসা নিয়ে পূর্ণিমা চক্রবর্তীর এই স্পষ্ট অনীহা ও কড়া মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *