বয় আয়াজের লাভ ট্র্যাপে ১৮০ নাবালিকা!

মহারাষ্ট্রে ১৮০ নাবালিকার যৌন হেনস্থা, ‘প্লে-বয়’ ইমেজের নেশায় অভিযুক্ত যুবক গ্রেফতার

মহারাষ্ট্রের অমরাবতীতে এক চাঞ্চল্যকর যৌন কেলেঙ্কারির ঘটনায় মহম্মদ আয়াজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, ১৮০ জনেরও বেশি নাবালিকাকে যৌন নির্যাতনের পর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ড করে তাদের ব্ল্যাকমেল করত সে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের ফাঁদ পেতে নাবালিকাদের মুম্বাই ও পুনেতে নিয়ে গিয়ে এই অপরাধমূলক কাজ করা হত। ধৃত আয়াজ তার ‘প্লে-বয়’ ইমেজ তৈরি এবং প্রভাব বিস্তারের বিকৃত মানসিকতা থেকেই এই ধারাবাহিক অপরাধে জড়িয়ে পড়েছিল বলে জানা গেছে।

তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আয়াজ প্রায় ৩৫০-র বেশি অশ্লীল ভিডিও রেকর্ড করে সেগুলো ব্যবহার করে মেয়েদের দেহব্যবসায় নামতে বাধ্য করত। কিছু ভিডিও ইন্টারনেটেও ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই কাজে সে তার বন্ধু উজর খানের সাহায্য নিত। ঘটনার সূত্রপাত হয় আয়াজ এবং উজর খানের মধ্যে বিবাদ থেকেই, যার জেরে মোবাইলে থাকা ভিডিওগুলো ফাঁস হয়ে যায় এবং পুলিশ এই চক্রটিকে শনাক্ত করতে সক্ষম হয়।

এই ঘটনা সামনে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছে। ভাইরাল হওয়া জন্মদিনের পার্টির ভিডিওতে অভিযুক্তের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মীকে দেখা যাওয়ায় একজন অফিসার সহ তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে, প্রশাসনের পক্ষ থেকে আয়াজের বাড়ির অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *