বকেয়া ৪২% DA নিয়ে বড় খবর! বাজেটে দাবি না মিটলে ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
আসন্ন রাজ্য বাজেটে বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণার অপেক্ষায় সরকারি কর্মীরা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া ৪২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আসন্ন বাজেটে কোনো ঘোষণা আসে কি না, সেদিকে তাকিয়ে রয়েছেন কর্মীরা। বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনরত ‘সংগ্রামী যৌথ মঞ্চ’-এর আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের একটি ইতিবাচক বৈঠক হয়েছে। সরকারি কর্মীদের দাবি, এবারের রাজ্য বাজেটেই যেন বকেয়া ৪২ শতাংশ মহার্ঘ ভাতার সিংহভাগ মিটিয়ে দেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, বিগত সরকার ৪ শতাংশ ডিএ ঘোষণার মাধ্যমে কর্মীদের সঙ্গে প্রতারণা করেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর ৪৫ দিনের মধ্যে বকেয়া ডিএ মেটানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন কর্মীরা। তবে ভাস্কর ঘোষ স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে, বাজেটে দাবি পূরণ না হলে আগামী দিনে রাজ্য সরকারি কর্মীরা আরও বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবেন।