পোষ্যদের জন্য অভিনব পণ্য নিয়ে কলকাতায় তাক লাগালেন জ্যাক অলিভল!

শহরের মৎস্যপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে কলকাতায় এলেন বিশ্বখ্যাত অ্যাকোয়ারিয়াম শিক্ষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জোয়ি মুলেন, যিনি ‘দ্য কিং অফ ডিআইওয়াই’ নামে পরিচিত। নিজের হাতে দৃষ্টিনন্দন অ্যাকোরিয়াম তৈরি ও মাছের রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘জ্যাক অলিভল’ গ্রুপের উদ্যোগে ১৯ জুন কলকাতার একটি ব্যাঙ্কোয়েটে এই বিশেষ টক শো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কানাডার বাসিন্দা জোয়ি মুলেন ভারতে তাঁর প্রথম সফরে এসে দর্শকদের সামনে অ্যাকোরিয়াম সাজানোর কলাকৌশল এবং জলজ জগতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।

দশকেরও বেশি সময় ধরে কাস্টম ফিশ ট্যাঙ্ক ও ফিল্টারিং সিস্টেম তৈরির কৌশল শিখিয়ে আসা জোয়ি মুলেন অনুষ্ঠানে ১০ মিনিটের একটি অ্যাকোরিয়াম সাজানোর প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। এদিকে, অনুষ্ঠানের আয়োজক ‘জ্যাক অলিভল’ গ্রুপ জানিয়েছে, আগামী বছরের ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য ‘ভারত পেট এক্সপো’-তে তারা নতুন শাখার সূচনা করবে এবং পোষ্যদের জন্য বিশেষ ভেটেরিনারি কেয়ারসহ উন্নত মানের পণ্য বাজারে আনবে। জোয়ি মুলেনের এই সফর এবং পশুপাখি বা মৎস্যপ্রেমীদের জন্য আয়োজিত এই ধরণের অনুষ্ঠান শহরের পোষ্য পালন ও পরিচর্যার বাজারকে আরও আধুনিক করে তুলবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *