পুলিশের জালে মাদক কারবারি, উদ্ধার ২ লক্ষ টাকার নেশার সামগ্রী!

বর্তমান ডেস্কঃ

নদিয়ার নবদ্বীপ ও হুগলির চন্দননগরে আলাদা পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ও সিআইডি। নবদ্বীপ থানার পুলিশ বুধবার দুপুরে বিবেকানন্দ কলোনী এলাকায় অভিযান চালিয়ে নন্দন রায় ওরফে মনোতোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

অন্যদিকে, রাজ্য সিআইডি গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চন্দননগরের দিল্লি রোডে ওড়িশাগামী একটি ট্রাকে অভিযান চালায়। এই তল্লাশিতে ট্রাক থেকে ১৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করেছে সিআইডি। ওড়িশা থেকে এই মাদকদ্রব্য নদিয়ার করিমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মাদক চোরাচালানের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *