পাহাড় সফরে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু!
June 16, 2026
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। পাহাড়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা এবং সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরিই তাঁর এই সফরের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এখন ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গললবার সকাল ১১টা নাগাদ তিনি কার্শিয়ংয়ের গোথেল মেমোরিয়াল স্কুলে পৌঁছাবেন। সেখানে সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পাহাড়ের আইনশৃঙখলা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি উচ্চপর্যায়ের বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর আগমনকে ঘিরে কার্শিয়ং ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।