পালাবদলের জের, তোলাবাজির অভিযোগে শ্রীঘরে রায়নার দাপুটে তৃণমূল নেতা!

মারধর ও তোলাবাজির অভিযোগে পূর্ব বর্ধমানের রায়না-১ ব্লকের তৃণমূল সভাপতি বামদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃত নেতাকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

বামদেব মণ্ডল একসময় সিপিএমের সক্রিয় নেতা থাকলেও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ব্লক সভাপতির পদ লাভ করেন। স্থানীয় সূত্রে অভিযোগ, আগের রাজনৈতিক জমানায় প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্তমানে নতুন সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় কড়া অবস্থানের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হলো। আজ আদালতে পেশের পর ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *