পশ্চিমবঙ্গ দিবসে ইতিহাস বিকৃতির অভিযোগ, শ্যামাপ্রসাদের স্মৃতি রক্ষায় বড় ঘোষণা শুভেন্দুর!

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আজ তারকেশ্বরে আয়োজিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভায় তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে অস্বীকার ও ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে পূর্বতন কংগ্রেস, বামপন্থী এবং তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, ভোটব্যাঙ্ক ও তোষণের রাজনীতির কারণেই এতদিন এই দিনটি সরকারিভাবে উদযাপিত হয়নি এবং বাঙালির অতীত আবেগ ও দেশভাগের যন্ত্রণা থেকে মানুষকে দূরে রাখা হয়েছিল।

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি রক্ষার্থে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করা হয়েছে। আগামী ৬ জুলাই তাঁর ১২৫-তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালন করা হবে। এছাড়া, হুগলির জিরাটে তাঁর পৈতৃক বাড়ি ক্রয় করে সেখানে একটি অত্যাধুনিক স্মৃতিসৌধ ও লাইব্রেরি নির্মাণ এবং কলকাতায় তাঁর স্মরণে ১২৫ ফুট উঁচু একটি বড় মূর্তি স্থাপনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সভায় দেশভাগের প্রেক্ষাপট ও পশ্চিমবঙ্গ গঠনের লড়াই নিয়ে একটি বিশেষ তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *