পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমবারই কি বড় চমক?

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগু করার সম্ভাবনা নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার রাজ্যের বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করা হতে পারে বলে জোর চর্চা চলছে।

ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাট এবং আসামের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গও একই পথে হাঁটতে চলেছে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। সোমবার বিধানসভার অধিবেশনে এই বিল পেশ করা হলে তা রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন সকলের নজর বিধানসভার সেই অধিবেশনের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *