নেইমারহীন ব্রাজিল, হাইতি ম্যাচের আগে কী তবে বড় বিপদে সেলেসাওরা?

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের বড় তারকা নেইমার পায়ের পেশির চোট না সারায় হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড দলের সঙ্গে ফিলাডেলফিয়া যাচ্ছেন না এবং নিউ জার্সিতে তাঁর বিশেষ রিহ্যাব প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এর আগে মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচেও তিনি খেলতে পারেননি।

চোটাক্রান্ত থাকা সত্ত্বেও নেইমারকে স্কোয়াডে রাখা নিয়ে কোচ কার্লো অ্যান্সেলোত্তির ওপর ক্ষুব্ধ দেশের ফুটবলমহল। গত ২৮ মে চিকিৎসকরা তাঁকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকার পরামর্শ দিয়েছিলেন, তবুও ঝুঁকি না নেওয়ায় হাইতির বিপক্ষে তিনি দল থেকে ছিটকে গেছেন। বিশেষজ্ঞদের মতে, নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে চাপ সৃষ্টি করবে এবং দলের পারফরম্যান্স ভালো না হলে কোচকে এর দায় নিতে হবে। আগামী ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *