নিট পরীক্ষা নিয়ে অভয় দিলেন শিক্ষামন্ত্রী, রাহুলকে তোপ দাগলেন কেন?

দেশজুড়ে আজ ‘নিট-ইউজি’ (NEET-UG) পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই মেগা পরীক্ষার আগে আয়োজিত এক বার্তায় ২২.৮ লক্ষ পরীক্ষার্থীকে নির্ভয়ে ও দুশ্চিন্তামুক্ত হয়ে পরীক্ষায় বসার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এনটিএ, রাজ্য সরকার ও জেলা প্রশাসনের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, পরীক্ষাটি স্বচ্ছভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরীক্ষার ঠিক আগে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী। নাগপুরের এক পরীক্ষার্থীর কেন্দ্র ভুলবশত আবু ধাবিতে পড়ার বিষয়টি নিয়ে রাহুলের মন্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তামাশা করছেন, যা পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এর আগে এনটিএ স্পষ্ট জানিয়েছে, ওই পরীক্ষার্থীর নিজস্ব লগইন থেকেই আবু ধাবি কেন্দ্রটি বেছে নেওয়া হয়েছিল এবং পরে অনুরোধের প্রেক্ষিতে তা পরিবর্তন করে নাগপুর করা হয়েছে। প্রশ্নফাঁস বিতর্কের জের ধরে সিবিআই তদন্ত চলাকালীন আজকের এই পরীক্ষা যাতে স্বচ্ছ হয়, সেজন্য দেশজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সহায়তায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *