নারীশক্তি মোদীর উপহার! লক্ষ্মীলাভের বাম্পার অফার!

বাংলার মহিলাদের জন্য যুগান্তকারী আর্থিক ও সামাজিক সহায়তা, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

বাঁকুড়ার বিষ্ণুপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মহিলাদের জন্য একগুচ্ছ যুগান্তকারী আর্থিক ও সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। উপচে পড়া ভিড়ের মাঝে তিনি জানান, রাজ্যে ক্ষমতায় এলে মহিলাদের বার্ষিক ৩৬ হাজার টাকা সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য ২১ হাজার টাকা এবং সন্তান জন্মের পর অতিরিক্ত ৫ হাজার টাকা সহায়তার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। এই ঘোষণাগুলির মূল লক্ষ্য হলো রাজ্যের নারী শক্তিকে স্বনির্ভর ও আর্থিকভাবে শক্তিশালী করা।

প্রধানমন্ত্রী নারীদের উচ্চশিক্ষা ও উদ্যোক্তা তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেন, মহিলাদের শিক্ষার প্রসারে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। ‘লাখপতি দিদি’ প্রকল্পের পরিধি বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসার জন্য ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সহায়তার সুযোগ রাখা হবে, যা কৃষিকাজের সাথে যুক্ত মহিলারাও পাবেন। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষার দিক থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং জটিল কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে বিনা খরচে ডায়ালিসিসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ‘পিএম আবাস যোজনা’র আওতায় পাকা বাড়ি তৈরির জন্য দেড় লক্ষ টাকা সহায়তা এবং ‘পিএম সূর্যগড়’ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিল কমানোর জন্য ৮০ হাজার টাকা পর্যন্ত ভরতুকির কথা উল্লেখ করেন তিনি। স্বল্পমূল্যে গ্যাস সিলিন্ডার ও পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকল্পনাও পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *