দাঙ্গাবাজদের রক্ষা নেই! বাংলায় এবার আসছে কঠোর যোগী-মডেল

কলকাতা: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বিধানসভায় জোড়া বিল আনতে চলেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। আগামী সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল, ২০২৬’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নামে দুটি নতুন বিল পেশ করা হবে। ইতিমধ্যে সব বিধায়কের কাছে এই বিলের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে।

নতুন এই আইনের মাধ্যমে সরকারি সম্পত্তি নষ্ট করলে দাঙ্গাকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রাখা হয়েছে, যার জন্য একটি উচ্চপর্যায়ের ‘ক্লেমস কমিশন’ গঠন করা হবে। এছাড়া, জামিন-অযোগ্য ধারায় অভিযুক্তদের ১২ মাস পর্যন্ত আটকে রাখা, কুখ্যাত অপরাধীদের নির্দিষ্ট এলাকা থেকে নির্বাসন এবং জেলাশাসক ও পুলিশ কমিশনারদের অতিরিক্ত ক্ষমতা প্রদানের সংস্থান রাখা হয়েছে। রাজ্য সরকারের দাবি, অসামাজিক কার্যকলাপ রুখতেই এই আইনি কাঠামো আনা হচ্ছে। তবে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিরোধী শিবিরের অভিযোগ, সরকারের এই কৌশলের উদ্দেশ্য বিরোধীদের কণ্ঠরোধ করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *