তোলাবাজি ও দুর্নীতির অভিযোগের জের, বসিরহাটে রহস্যমৃত্যু আইএনটিটিইউসি নেতার!

উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১১ নম্বর ওয়ার্ড থেকে আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য কমিটির সম্পাদক বাবুলাল সাঁধুখার (৬০) ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘুম থেকে না ওঠায় ঘরের দরজা ভেঙে ভেতরে তাঁর দেহ সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরিবারের দাবি, গত কয়েকদিন ধরে তিনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। এদিকে, স্থানীয় স্তরে তাঁর বিরুদ্ধে অটোচালকদের কাছ থেকে টাকা তোলা ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অভিযোগের জেরে সৃষ্ট মানসিক ও রাজনৈতিক অবসাদ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *