তৃণমূলের মাফিয়ারাজ খতম হবেই, গর্জে উঠলেন যোগী আদিত্যনাথ!

বর্তমান ডেস্কঃ

আজও ভোট প্রচারে বাংলায় এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ বারাবনিতে বিজেপি প্রার্থী অভিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় যোগ দেন তিনি। এই সভা থেকে রাজ্যে গত ১৫ বছর ধরে ‘মাফিয়া রাজ’ ও ‘কাটমানি’ শাসন চলছে বলে কড়া সমালোচনা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, বর্তমানে বাংলায় ভয় ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। তৃণমূল কংগ্রেসের বালি, মাটি ও মাফিয়া রাজ বিজেপি খতম করবে বলে তিনি দাবি করেন। একইসঙ্গে, রাজ্যের সব সমস্যার স্থায়ী সমাধানে বিজেপিকে জয়ী করে ‘ডবল ইঞ্জিন’ সরকার গঠনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *