তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি অরূপের, ঘাসফুল শিবিরে চরম আর্থিক গৃহযুদ্ধ!

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা নিয়ে নজিরবিহীন সংঘাত প্রকাশ্যে এল। দলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এইচডিএফসি ব্যাংকের একটি শাখায় চিঠি পাঠিয়ে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার আবেদন জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, দলের ২৮ জন লোকসভা সাংসদের মধ্যে ২০ জন এবং ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জন এরই মধ্যে দলত্যাগ করেছেন বা বিদ্রোহ ঘোষণা করেছেন। এই অবস্থায় দলীয় তহবিলের অপব্যবহারের আশঙ্কায় লেনদেন বন্ধ রাখার দাবি জানিয়েছেন তিনি।

তবে তৃণমূলের কালীঘাট শিবির অরূপ বিশ্বাসের এই দাবির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। দলীয় সূত্র অনুযায়ী, গত ৫ জুনই অরূপ বিশ্বাসকে কোষাধ্যক্ষ পদ থেকে সরিয়ে শুভাশিস চক্রবর্তীকে স্থলাভিষিক্ত করা হয়েছে। অরূপ বিশ্বাস পদ থেকে অপসারিত হওয়ার সাত দিন পর ১২ জুন এই চিঠি পাঠিয়েছেন বলে দাবি করছে বর্তমান নেতৃত্ব। এদিকে, বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের একটি বড় অংশ ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’র সাথে যুক্ত হয়ে বিজেপির দিকে ঝুঁকছে, যার ফলে দলের অস্তিত্ব ও কর্তৃত্ব রক্ষার লড়াই আরও জটিল আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *