তৃণমূলের অন্দরে ফাটল! বিদ্রোহীদের দমনে কি বড় পদক্ষেপ?

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চলমান রাজনৈতিক সংকটে অস্বস্তিতে পড়েছে দলটি। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে অন্তত ২০ জন বিদ্রোহী সাংসদ লোকসভায় পৃথক গোষ্ঠীর স্বীকৃতির দাবি জানিয়েছেন এবং তাঁরা নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে প্রমাণ করতে মরিয়া। এই লক্ষ্যে সোমবার বিদ্রোহী সাংসদদের একটি প্রতিনিধি দল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা সংসদের ভেতরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র পাশে বসার অনুমতির পরিকল্পনাও করেছেন।

বিদ্রোহী এই তালিকায় রচণা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দীপক অধিকারী (দেব), শতাব্দী রায়, জুন মালিয়া, পার্থ ভৌমিক, প্রসূন বন্দ্যোপাধ্যায়, ইউসুফ পাঠান, খলিলুর রহমান, আবু তাহের খান, বাপি হালদার, ড. শর্মিলা সরকার, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত কুমার মাল, অরূপ চক্রবর্তী, মিতালি বাগ, মালা রায় ও কালীপদ সোরেনের মতো সাংসদেরা রয়েছেন। শিউলি সাহার সাম্প্রতিক মন্তব্যের পর উদ্ভূত এই নজিরবিহীন পরিস্থিতির মোকাবিলায় এবং দল অখণ্ড রাখতে তৃণমূল নেতৃত্ব এখন আইনি পথে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *