তালিকায় খোদ সুদীপ! ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের চিঠি কি সোমবার ওম বিড়লার কাছে?
June 13, 2026
দিল্লি ও রাজ্য রাজনীতির নাটকীয় মোড়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে সংকট আরও ঘনীভূত হয়েছে। লোকসভা নির্বাচনের পর থেকে দলের নেতাদের ‘বেসুরো’ মন্তব্যের জেরে অস্বস্তিতে থাকা ঘাসফুল শিবিরে এবার বড়সড় ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শনিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে গিয়ে বিদ্রোহী সাংসদদের তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
এই ঘটনার ফলে তৃণমূলের বিদ্রোহী লোকসভা সাংসদের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। জানা গেছে, আগামী সোমবার বিদ্রোহী সাংসদরা লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে নিজেদের সিদ্ধান্ত সম্পর্কিত চিঠি জমা দিতে পারেন। এই পরিস্থিতির জেরে লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।