তারাতলা বিপর্যয়, মৃত পরিবারদের ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মোদীর!

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদাম ধসে আট শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা একুশ, যারা বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানমন্ত্রী নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা করেছেন। ঘটনার পর থেকেই আহতদের চিকিৎসার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের সমস্ত চিকিৎসার ব্যয় রাজ্য সরকার বহন করছে।

প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, গুদামটির নির্মাণ নকশায় মারাত্মক ত্রুটি ছিল এবং নিয়মবহির্ভূত নির্মাণই এই বিপর্যয়ের মূল কারণ। গাফিলতির অভিযোগে গুদামের মালিক শম্ভুনাথ বেহরাসহ ঠিকাদার, সুপারভাইজার ও এক মধ্যস্থতাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ ও অনুমোদন প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তদন্তের পাশাপাশি কলকাতার গোয়েন্দা বিভাগের অধীনে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *