তামান্না হত্যায় অ্যাকশন মোডে পুলিশ, ধৃত বেড়ে ১৯!

নদিয়ার তামান্না খাতুন হত্যা মামলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর জেলা পুলিশ তদন্তের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতভর তল্লাশি চালিয়ে আরও দুজনকে গ্রেফতার করেছে। নতুন করে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম ফকর শেখ ও হাফিজুল শেখ। এছাড়া গুরুগ্রাম থেকে ধৃত মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে এনে আজ আদালতে তোলা হয়েছে। এই গ্রেপ্তারের ফলে মামলাটিতে ধৃতের মোট সংখ্যা বেড়ে ১৯-এ দাঁড়িয়েছে। বর্তমানে পলাতক বাকি ৫ অভিযুক্তের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গত বছর ২৩ জুন কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে সকেট বোমার আঘাতে নাবালিকা তামান্না খাতুনের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন মোট ২৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাসের ১২ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। এদিকে, প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন যে, রাজনৈতিক পরিচয় অপরাধীর রেহাই পাওয়ার মাপকাঠি হতে পারে না এবং আইনের চোখে অপরাধী শুধুই অপরাধী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *