তাপমাত্রায় রেকর্ড পতন, আজ কলকাতা সহ কোন কোন জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা?

টানা বৃষ্টির জেরে তীব্র গরম থেকে মুক্তি পেয়েছে কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে ৫০.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবারও আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও প্রবল দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *