ট্রাম্পের সঙ্গে সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুললেন নেতানিয়াহু, কী ঘটবে মধ্যপ্রাচ্যে?

দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র আমেরিকা ও ইজরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের মতপার্থক্যের বিষয়টি প্রকাশ্যে এনেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইন্টারন্যাশনাল পলিসি কমিটিতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর নিয়মিত মতবিরোধ ঘটে এবং দুদেশের নেতা হিসেবে তাঁদের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকা স্বাভাবিক। বিশেষজ্ঞদের মতে, ইজরায়েলের একাধিক প্রস্তাব ট্রাম্প কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার কারণেই এই দূরত্ব সৃষ্টি হয়েছে।

এদিকে, মধ্যপাচ্য নিয়ে আমেরিকার নতুন নীতি ও নেতানিয়াহুর এই অনমনীয় অবস্থানের কারণে পুরো অঞ্চলের ভূ-রাজনীতি নতুন সংকটের মুখে পড়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে কড়া হুশিয়ারি দিলে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ে, যা পরিস্থিতির জটিলতাকে আরও বাড়িয়ে তুলেছে। একদিকে হামাস, হিজবুল্লাহ ও ইরানের প্রভাব মোকাবিলায় ইজরায়েল ওয়াশিংটনের পূর্ণ সমর্থন প্রত্যাশা করছে, অন্যদিকে ট্রাম্পের সামরিক অবস্থান ও নেতানিয়াহুর প্রকাশ্য বাক্যবিনিময় পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *