টিসিএস-এ মানুষের সমান এআই, গণনিয়োগের দিন কি সত্যিই শেষ?

আইটি খাতের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস)-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে সংস্থার কর্মীবাহিনীর সমান সংখ্যক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এজেন্ট নিয়োজিত থাকবে। ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি উল্লেখ করেন, বর্তমানে টিসিএসে প্রায় ৫.৮৪ লক্ষ মানবকর্মী রয়েছেন। এআই এজেন্ট ও মানবকর্মীরা সম্মিলিতভাবে কাজ করলে উৎপাদনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি মত প্রকাশ করেন।

এই পরিবর্তনের ফলে টিসিএস-এ কর্মী নিয়োগের ধরনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। সংস্থাটি ভবিষ্যতে আগের মতো ব্যাপক হারে কর্মী নিয়োগের (ম্যাস হায়ার) প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে পারে। তবে চেয়ারম্যান স্পষ্ট করেছেন যে, এই পরিবর্তনের মানে কর্মী ছাঁটাই নয়, বরং দক্ষ কর্মী নিয়োগ অব্যাহত রেখে এআই ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর দিকেই সংস্থাটি মূল মনোযোগ দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *