জুনে অন্নপূর্ণার ফর্ম পূরণ করেছেন? সুখবর দিলেন মুখ্যমন্ত্রী!
রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী চলতি মাস থেকেই বহু উপভোক্তা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন। জুন মাসে আবেদন করেও যে সকল মহিলার অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি, তাঁদের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে জুন মাসের বকেয়া টাকা জমা হতে শুরু করবে। সরকারি তথ্য অনুযায়ী, ১ কোটি ৫ লক্ষ আবেদনকারীর মধ্যে ইতিমধ্যে ২৮ লক্ষ মহিলা ৩ হাজার টাকা করে পেয়েছেন এবং বাকিদের তথ্য যাচাইয়ের কাজ দ্রুত গতিতে চলছে।
আর্থিক দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি আবেদন কঠোরভাবে যাচাই করা হচ্ছে। আবেদনের তথ্য যাচাইয়ের নতুন নিয়মে সন্তানদের বিদ্যালয়ের তথ্যের ওপর ভিত্তি করে সুবিধা নির্ধারণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেসব আবেদনকারীর সন্তান সরকারি বা সরকার পোষিত বিদ্যালয়ে পড়ে, তাঁরা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়া বেসরকারি স্কুলের ক্ষেত্রে কেবলমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা এই প্রকল্পের আওতায় মাসে ৩ হাজার টাকা করে আর্থিক অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।