চারধাম যাত্রায় ভয়াবহ আতঙ্ক, কেদার-বদ্রি ও হরিদ্বার উড়িয়ে দেওয়ার হুমকি!

উত্তরাখণ্ডের চারধাম যাত্রার ভরা মরশুমের মধ্যেই হরিদ্বার, কেদারনাথ ও বদ্রিনাথের মতো পবিত্র তীর্থস্থানসহ রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র, থানা ও সরকারি অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুসৌরি ও হরিদ্বার পুরসভার কাছে পাঠানো একটি ই-মেইলে নিজেকে খালিস্তানি গোষ্ঠীর সদস্য বলে দাবি করা এক ব্যক্তি এই হুমকি দিয়েছে। এটিকে একটি ‘প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও রাজ্যের বিভিন্ন থানাকে লক্ষ্য করে হুমকি বার্তা ছড়ানো হয়েছে।

এই ঘটনার পর গোটা উত্তরাখুড় জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। হরিদ্বারের সিনিয়র পুলিশ সুপার প্রেমেন্দ্র ধোবাল জানিয়েছেন, গুরুত্বপূর্ণ স্থান ও ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে এবং পুণ্যার্থীদের সুরক্ষায় কড়া নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে সাইবার সেল ও গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হরিয়ানার আম্বালা থেকে এই ই-মেইলটি পাঠানো হয়ে থাকতে পারে। হুমকিটি আদৌ বাস্তব কি না বা এটি আতঙ্ক ছড়ানোর কোনো অপচেষ্টা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *