চকোলেট ভেবে ‘পপ-পপ’ বাজি মুখে পুরে মৃত্যু দু’বছরের শিশুর

চকোলেট ভেবে ‘পপ-পপ’ বাজি মুখে পুরে মৃত্যু দু’বছরের শিশুর

ছত্তীসগঢ়ের সীতাপুর থানার নবপাড়া গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আদিত্য নামে দুই বছরের এক শিশুর। গত ৯ নভেম্বর সকালে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, খোলা প্যাকেটে রাখা ‘পপ-পপ’ বাজিকে চকোলেট ভেবে শিশুটি মুখে পুরে ফেলে এবং কামড় বসাতেই সেটি ফেটে যায়। এর ফলে শিশুটির মুখ ও নাকে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তপাত শুরু হয়।

শিশুটির বাবা ইন্দ্রজিৎ মাঝি জানিয়েছেন, ঘটনার পর আদিত্যকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত কিছুটা কমলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু পরে ফের রক্তপাত শুরু হলে তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর শিশুটির মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শী অন্য শিশুদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়েছে যে, বাজিটিকে চকোলেট মনে করেই শিশুটি বিপদের মুখে পড়েছিল। এই ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *