খাদ্যে বিষক্রিয়া? হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে মিলল কীটনাশক

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র গত শনিবার থেকে অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন। প্রথমে তাঁকে হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট জেলা হাসপাতাল হয়ে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিধায়কের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও তিনি এখনও পুরোপুরি বিপদমুক্ত নন। ফুসফুসে বিষাক্ত লালা রস জমে যাওয়ায় তাঁর শ্বাসকষ্ট রয়েছে। এই কারণে চিকিৎসকরা তাঁকে এখনও অক্সিজেন সাপোর্টে রেখেছেন। আপাতত তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

চিকিৎসকদের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশকের উপস্থিতি পাওয়া গিয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালে তাঁকে দেখতে যান। তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার ফলেই বিধায়ক অসুস্থ হয়ে পড়েছেন। তবে এই বিষক্রিয়া কীভাবে ঘটল, তা পুলিশ তদন্ত করে দেখবে বলে তিনি মন্তব্য করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *