কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ২০০০ টাকা, তারকেশ্বর থেকে বড় ঘোষণা মোদীর!

দেশের কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (পিএম কিসান) প্রকল্পের ২৩তম কিস্তির টাকা ছাড়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী ২০ জুন হুগলির তারকেশ্বর সফর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের অর্থ প্রদানের সূচনা করবেন। ডিবিটি (DBT) ব্যবস্থার মাধ্যমে যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা পৌঁছে দেওয়া হবে। নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস অন্তর এই অর্থ প্রদান করা হয় এবং গত ১৩ মার্চ আসামের গুয়াহাটি থেকে ২২তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল।

এবারের কিস্তি বিতরণের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার উপভোক্তাদের তালিকায় বেশ কিছু পরিবর্তন ও কাটছাঁট করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পর কৃষি জমি কেনা ব্যক্তি এবং যেসব পরিবারে একাধিক উপভোক্তা রয়েছেন, তাদের ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্থ প্রদান স্থগিত রাখা হয়েছে। এ ছাড়াও সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি (e-KYC) এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযোগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি আয়কর দাতা, প্রাতিষ্ঠানিক জমির মালিক, বর্তমান বা প্রাক্তন সাংবিধানিক পদের অধিকারী এবং সরকারি চাকরিজীবী বা পেনশনভোগীরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। যোগ্য কৃষকরা পিএম কিসানের অফিসিয়াল পোর্টাল বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *