কর্মসংস্থানে শুভেন্দুর ‘ত্রিশক্তি’, সিন্ডিকেট দমনে নড়েচড়ে বসল বাংলা!

পশ্চিমবঙ্গে নতুন সরকারের প্রথম বাজেট পেশের পর কর্মসংস্থান ও শিল্পায়নের লক্ষ্যে এক বড়সড় রোডম্যাপ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা রাজ্য বাজেটের মূল সুর ধরে রেখে তিনি জানান, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সরকার ‘ত্রিশক্তি’ বা ত্রিফলা নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে রাজ্যে বিনিয়োগের প্রধান অন্তরায় ‘সিন্ডিকেটরাজ’ নির্মূল করতে বাজেটে কড়া আইন আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

‘ত্রিশক্তি’ নীতির প্রথম ধাপে স্বচ্ছতার সঙ্গে সরকারি শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক, পুলিশ ও বনকর্মীসহ প্রায় এক লক্ষ নতুন কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছে। নিয়োগ দুর্নীতি রুখতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ইউপিএসসি (UPSC)-র মডেল অনুসরণ করা হবে এবং নিয়োগ কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে রাখা হবে না। এছাড়া এই নীতির তৃতীয় ধাপে শিক্ষিত তরুণদের স্বনির্ভর করতে স্কিল ট্রেনিং এবং ‘পিএম মুদ্রা’ ও ‘বিশ্বকর্মা’ যোজনার মাধ্যমে ঋণ ও ভর্তুকির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

‘ত্রিশক্তি’র দ্বিতীয় ধাপে বেসরকারি বিনিয়োগ, বিশেষত খাদ্য প্রক্রিয়াকরণ ও এমএসএমই (MSME) শিল্পের বিকাশে জোর দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের সহায়তা করতে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে স্থানীয় পঞ্চায়েত বা পুরসভার অনুমতির বদলে রাজ্য স্তরেই সব ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইসঙ্গে তোলাবাজি ও সিন্ডিকেটরাজ দমনে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব আনা হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *