একমঞ্চে দেব-হিরণ, টলিউডের জট কাটাতে বড় চমক!

টলিউডের দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক, কর্মপরিবেশের সংকট এবং ব্যান কালচারের মতো সমস্যা সমাধানে ১৯ সদস্যের একটি শক্তিশালী উপদেষ্টামণ্ডলী গঠন করেছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক। গত ৮ জুন নবান্নে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলার চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে সুসংগঠিত, কর্মমুখী ও সংকটমুক্ত করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

এই কমিটিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়ের মতো বিনোদন জগতের ব্যক্তিত্বদের পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব সৌমিত্র মোহন এবং নন্দন-এর সিইও শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়সহ সরকারি কর্মকর্তারা রয়েছেন। বিশেষ নজর কেড়েছে একই কমিটিতে অভিনেতা-সাংসদ দীপক অধিকারী (দেব) এবং অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের উপস্থিতি। এছাড়া, ১৯২৬ সালের ট্রেড ইউনিয়ন আইন মেনে বর্তমান ফেডারেশন ও গিল্ডগুলোর আইনি বৈধতা যাচাইয়ের জন্য ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রারের কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। শিল্পের সুষ্ঠু পরিবেশ ফেরাতে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও হিরণ চট্টোপাধ্যায়ের ওপর বিশেষ দায়িত্ব অর্পণ করেছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *