উগ্রপন্থীদের দাপট রুখতে শেষমেশ আলাদা হিন্দু প্রদেশের ডাক!

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা ও শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আয়োজিত এসব প্রতিবাদী কর্মসূচি থেকে চৈতালী চক্রবর্তী নামের এক সনাতন ধর্মাবলম্বী নারী উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় হিন্দুদের জন্য আলাদা প্রদেশ গঠনের দাবি উত্থাপন করা হবে।

সম্প্রতি ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে উগ্রপন্থীদের বাধার জেরে এই প্রতিবাদের সূত্রপাত হয়। বিক্ষোভকারী ওই নারী অভিযোগ করেন, হিন্দুরা সর্বদা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখলেও মন্দিরে দেবমূর্তি স্থাপন বা ধর্মীয় আচার পালনের ক্ষেত্রে উগ্রপন্থীদের অবাঞ্ছিত হস্তক্ষেপ আর সহ্য করা হবে না। তবে বিভাজনের পথে না হেঁটে তিনি সকল ধর্মের মানুষের প্রতি অতীতের মতো শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়েছেন এবং সম্প্রীতির নজির হিসেবে সকলকে মন্দিরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *