ইতালিতে বাঙালি উৎসবের মাঝে মর্মান্তিক হামলা!

ইতালিতে বৈশাখী উৎসবে হামলা, দুই ভারতীয় নিহত

ইতালির বেরগামো প্রদেশের কোভোতে বৈশাখী উৎসব চলাকালীন এক ভয়াবহ শ্যুটআউটে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে স্থানীয় একটি শিল্পাঞ্চলে অবস্থিত ‘গুরুদ্বার মাতা সাহেব কৌরজি’ প্রাঙ্গণে এই হামলা ঘটে। নিহতদের মধ্যে ৪৮ বছর বয়সী রাগিন্দর সিং এবং সমবয়সী গুরমিত সিং রয়েছেন।

তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারী ঠান্ডা মাথায় ১০ রাউন্ড গুলি চালিয়ে একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারী নিজেও একজন ভারতীয় এবং তাকে প্রায়শই ওই গুরুদ্বারে যাতায়াত করতে দেখা যেত। গুলিবর্ষণের সময় তৃতীয় এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এই ঘটনার পর স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোল উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *