ইঞ্জিনিয়ারিং না পড়েই বিশেষজ্ঞ ফিরহাদ, তারাতলা বিপর্যয়ে দায় এড়ালেন ফিরহাদ!

তারাতলায় গুদাম ধসের ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তজনা ছড়িয়েছে। বিধানসভার অধিবেশনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিপর্যয়ের জন্য তৎকালীন মেয়রের দায়িত্বপালনকারী স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিমকে সরাসরি দায়ী করেছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভার অনুমোদিত মূল নকশাতেই মারাত্মক ত্রুটি ছিল এবং সেই ত্রুটিপূর্ণ নথিতেই স্বাক্ষর করেছিলেন তৎকালীন মেয়র।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভার নিয়ম অনুযায়ী বাণিজ্যিক ফাইলের নকশা পরীক্ষা করার দায়িত্ব বিল্ডিং বিভাগের। তিনি দাবি করেন, মেয়র হিসেবে ফাইল সই করা নিছকই একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া মাত্র। ভবনটি অবৈধ ছিল না উল্লেখ করে তিনি বলেন, মূলত প্রশাসনিক গাফিলতি ও তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিধানসভায় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করলেও, দুর্ঘটনাস্থলে বর্তমান সরকারের উদ্ধারকাজ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন ফিরহাদ হাকিম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *