আশ্রমের আড়ালে কুৎসিত লালসা, ধর্মের নামে জঘন্য কর্মকাণ্ডে গ্রেপ্তার ভণ্ড গুরু!
নিজেকে ‘ঈশ্বরের অবতার’ দাবি করে এক নারী ভক্তকে অমানুষিক নির্যাতন ও পাশবিক নিপীড়নের অভিযোগে রাধামোহন বাবা নামক এক ভণ্ড ধর্মগুরুর আশ্রমে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় ওই আশ্রম থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার, মাদকদ্রব্য ও আপত্তিকর সামগ্রী জব্দ করা হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত রাধামোহন তাকে দিয়ে জোরপূর্বক চুরি করাতেন এবং অবাধ্য হলে বিদ্যুতের শক দেওয়া ও জোরপূর্বক নিজের প্রস্রাব পান করার মতো পাশবিক নির্যাতন চালাতেন।
পুলিশের তথ্যমতে, ‘মডার্ন গুরুকুল’ নামক ওই আশ্রমে তল্লাশি চালিয়ে ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক এবং সাড়ে ৬ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি আশ্রম এলাকা থেকে বিপুল পরিমাণ গর্ভনিরোধক ওষুধও জব্দ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ভণ্ড ধর্মগুরুর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।