‘আলবিদা ক্যানিং’ বলার পর সেই বিধায়ক পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ! – বর্তমান বাংলা
November 10, 2026

ধর্ষণ ও তোলাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। মুম্বই পালানোর চেষ্টাকালে বিমানবন্দর থেকে আটক করা হয় তাঁকে। বর্তমানে তিনি নরেন্দ্রপুর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন।
জানা গেছে, পঞ্চায়েত ভোটের টিকিট পাইয়ে দেওয়ার নামে এক মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন। আজ তাঁকে আদালতে তোলা হবে।