আমার গাড়ি চেক হলে প্রধানমন্ত্রীর হবে না কেন? ক্ষিপ্ত মমতা!
বর্তমান ডেস্কঃ
নির্বাচনী আবহে কেন্দ্রীয় বাহিনীর অতি-সক্রিয়তা এবং তল্লাশি অভিযান নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরবঙ্গের ইসলামপুরের এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী কেবল তৃণমূল নেতা-মন্ত্রী এবং তাঁর নিজের গাড়ি ও হেলিকপ্টারে তল্লাশি চালাচ্ছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, আইন সবার জন্য সমান হলে প্রধানমন্ত্রীর গাড়ি বা হেলিকপ্টার কেন তল্লাশি করা হচ্ছে না।
মুখ্যমন্ত্রীর এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, প্রধানমন্ত্রী এসপিজি (SPG) নিরাপত্তা পান, যার নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। গেরুয়া শিবিরের দাবি, পরাজয় নিশ্চিত বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। ইসলামপুরের সভা থেকে কেন্দ্রীয় বঞ্চনা ও এনআরসি ইস্যু তুলেও বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী।