আইনি রক্ষাকবচ কি শেষ, এবার কি গ্রেফতার হবেন অভিষেক?

পাঁচ বছরের পুরনো একটি মানহানির মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর থেকে আইনি রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। বুধবার বিচারপতি প্রমোদকুমার আগরওয়ালের একক বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার শুনানিতে আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকা এবং কোনো সওয়াল-জবাব না হওয়ায় আদালত অভিষেকের গ্রেফতারি পরোয়ানার ওপর থাকা অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বাতিল করে দিয়েছে। এই রায়ের ফলে ভোপাল আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা পুনরায় কার্যকর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

২০২০ সালে ডায়মন্ড হারবারের একটি জনসভা থেকে তৎকালীন বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে ‘গুন্ডা’ বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জেরে ২০২১ সালে আকাশ বিজয়বর্গীয় ভোপালের বিশেষ এমপি-এমএলএ আদালতে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সেই মামলায় অভিষেকের বারবার অনুপস্থিতির কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। পরবর্তীতে হাই কোর্ট থেকে সাময়িক সুরক্ষা পেলেও বুধবারের সিদ্ধান্তের ফলে সেই সুরক্ষা বাতিল হওয়ায় সাংসদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর পথ প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *