অ্যাকাউন্ট ফ্রিজ বিতর্ক, তৃণমূলের অন্দরেই কি বিস্ফোরক অরূপ!
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঘটনায় নতুন মোড় নিয়েছে। দলের শোকজের জবাবে বিস্ফোরক অভিযোগ এনেছেন টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক অরূপ বিশ্বাস। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে অন্ধকারে রেখে চেকে সই করানো এবং দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। এই অনিয়ম ও অস্বচ্ছতার কারণেই তিনি বাধ্য হয়ে ব্যাঙ্কে চিঠি দিয়ে দলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন বলে দাবি করেছেন অরূপ।
তিন পাতার লিখিত ওই জবাবে অরূপ বিশ্বাস উল্লেখ করেছেন, কোষাধ্যক্ষ হওয়া সত্ত্বেও দলের তহবিলের অর্থের ব্যবহার সম্পর্কে তাঁকে কোনো তথ্য দেওয়া হতো না। তবে শোকজের জবাবে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তিনি এখনও তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। অন্যদিকে, অরূপ বিশ্বাসের শোকজের জবাব এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, বিষয়টি দলের অভ্যন্তরীণ এবং এ নিয়ে দলের সঙ্গে অরূপ বিশ্বাসের যোগাযোগ হয়েছে।