অযোধ্যায় আর গুলি নয়! রামভক্তদের ঘিরে যোগীর হুঙ্কার চমকে দিল সবাইকে – বর্তমান বাংলা

অযোধ্যায় আর গুলি নয়! রামভক্তদের ঘিরে যোগীর হুঙ্কার চমকে দিল সবাইকে – বর্তমান বাংলা

অযোধ্যার গৌরব রক্ষায় সজাগ থাকার বার্তা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

অযোধ্যা: দীপাবলির প্রাক্কালে অযোধ্যায় নিষাদ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মিলিত হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামজন্মভূমির গৌরব ও মর্যাদা রক্ষায় সতর্কবার্তা দিলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “অযোধ্যায় যেন কোনো মন্থরা বা মারীচের কুদৃষ্টি না পড়ে। অযোধ্যার গৌরব ও বৈভবকে লুণ্ঠন করার বা একে পুনরায় বদনাম করার কোনো প্রচেষ্টাকে সফল হতে দেওয়া যাবে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “অযোধ্যা ধামের ওপর অশুভ নজর না পড়া আমাদের সকলের যৌথ দায়িত্ব। এখন আর অযোধ্যায় রামভক্তদের ওপর গুলি চালানো হবে না এবং ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলে কেউ বাধা দেবে না। পঞ্চকোশী, ১৪ কোশী কিংবা ৮৪ কোশী পরিক্রমার ওপর আর কোনো নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়।”

রামায়ণকালীন সম্পর্কের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী নিষাদ সম্প্রদায়ের সঙ্গে উৎসব উদযাপনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, বনবাসকালে ভগবান রামকে নদী পার করে নিষাদরাজ গুহ ও কেবট যে ভক্তি ও সামাজিক সমতার নজির স্থাপন করেছিলেন, তা অত্যন্ত শ্রদ্ধেয়। এই ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে তিনি এদিন শহরের প্রান্তিক ও নিষাদ পরিবারের মানুষের সঙ্গে মিষ্টি ও উপহার সামগ্রী বিতরণ করেন।

এর আগে, মুখ্যমন্ত্রী রামজন্মভূমি মন্দিরে উপস্থিত হয়ে রামললার দর্শন ও বিশেষ পূজা-অর্চনা করেন। দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “দীপাবলি সনাতন সংস্কৃতির শাশ্বত চেতনা ও রামের আদর্শের মহোৎসব। এই উৎসব ধর্ম ও সত্যের পথকে স্মরণ করিয়ে দেয়।” রামললার চরণে মাথা ঠেকিয়ে তিনি দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *