অবশেষে প্রকাশ্যে ভিকি-ক্যাটের পুত্র! নাতিকে নিয়ে আবেগঘন ঠাকুরদা!
বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সাত মাস বয়সী ছেলে বিহানকে নিয়ে ভক্তদের কৌতূহলের অবসান ঘটিয়েছেন তার দাদা ও প্রখ্যাত স্টান্ট পরিচালক শ্যাম কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোট্ট বিহানকে দেখতে হুবহু তার বাবা ভিকি কৌশলের মতো হয়েছে। তারকা দম্পতি ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে সন্তানকে ক্যামেরার ফ্ল্যাশ থেকে আড়াল করে রাখলেও, দাদার এই মন্তব্যে নাতির চেহারার শারীরিক আদল সম্পর্কে ধারণা পেলেন অনুরাগীরা।
নাতির আগমনে নিজের জীবনের পরিবর্তন ও আনন্দের কথা জানিয়ে শ্যাম কৌশল বলেন, কাজের ব্যস্ততায় সশরীরে দেখা না হলে ভিডিও কলেই তিনি বিহানকে দেখেন। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও পুত্রবধূকে নিয়ে সন্তুষ্ট এই স্টান্ট পরিচালক নাতির উপস্থিতিকে পরিবারের জন্য বড় প্রাপ্তি বলে মনে করেন। অন্যদিকে, ভিকি কৌশল বর্তমানে সঞ্জয়লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। শুটিং সেটে অনভিপ্রেত ঘটনার কারণে আইনি জটিলতা তৈরি হলেও, পারিবারিক এই নতুন সদস্যের উপস্থিতি কৌশল পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রেখেছে।