অন্নপূর্ণা প্রকল্পের টাকা কি ১৭ অগাস্ট অ্যাকাউন্টে ঢুকবে? ঘরে বসেই চেক করুন আপনার স্টেটাস!
আগামী ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান শুরু হবে। বর্তমানে প্রশাসন আবেদনকারীদের চূড়ান্ত যোগ্যতা এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছে। প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।
আবেদনকারীরা অনলাইনেই তাদের আবেদনের বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। সংশ্লিষ্ট পোর্টালে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে লগইন করলে স্থিতি জানা যাবে। সেখানে ‘অ্যাপ্রুভড’ দেখালে টাকা দ্রুত অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে স্ট্যাটাস ‘পেন্ডিং’ বা ‘ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড’ দেখালে দ্রুত স্থানীয় প্রশাসন বা বিডিও অফিসে যোগাযোগ করে ত্রুটি সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে এই সহায়তা প্রদান করা হবে।