মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট: বিপাকে নাসিম শাহ, শোকজ করল পাক ক্রিকেট বোর্ড – বর্তমান নিউজ

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্ট: বিপাকে নাসিম শাহ, শোকজ করল পাক ক্রিকেট বোর্ড – বর্তমান নিউজ

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর পোস্ট করে বড়সড় আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। পিসিবি প্রকাশিত একটি ছবিতে মারিয়মকে ‘রানির’ সাথে তুলনা করে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও বিতর্ক দানা বাঁধতেই নাসিম পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শৃঙ্খলাভঙ্গ, কেন্দ্রীয় চুক্তির শর্ত লঙ্ঘন এবং সমাজমাধ্যমের অপব্যবহারের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে নাসিমকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, পেশাদারিত্বের মান এবং ক্রিকেটীয় সততা বজায় রাখতে কোনো আপস করা হবে না। এই বিষয়ে একটি বিশেষ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্বয়ং মুখ্যমন্ত্রীকে স্টেডিয়ামে স্বাগত জানিয়েছিলেন, যা নিয়ে নাসিমের মন্তব্যটি দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে পাকিস্তান সুপার লিগে রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলা এই বোলারের ক্যারিয়ার এখন হুমকির মুখে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে না পারলে বড় ধরনের শাস্তির মুখে পড়তে পারেন এই তারকা ক্রিকেটার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *