শিলিগুড়িতে পালিত রসগোল্লা দিবস, বিলি করা হলো ২০ হাজারের বেশি মিষ্টি

শিলিগুড়িতে পালিত রসগোল্লা দিবস, বিলি করা হলো ২০ হাজারের বেশি মিষ্টি

বাংলার ঐতিহ্যবাহী রসগোল্লার ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতির দিনটিকে স্মরণীয় করে রাখতে শিলিগুড়িতে পালিত হলো রসগোল্লা দিবস। এই উপলক্ষে শহরের সেবক মোড়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শিলিগুড়ি সুইটস শপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পথচলতি সাধারণ মানুষের মধ্যে ২০ হাজারেরও বেশি রসগোল্লা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ পথচলতি মানুষের হাতে মিষ্টি তুলে দেন। তিনি জানান, রসগোল্লা তাঁর অত্যন্ত পছন্দের মিষ্টি। পর্যটনের সঙ্গে রাজ্যের খাদ্যসংস্কৃতিকে জুড়ে নেওয়ার বার্তা দিয়ে মন্ত্রী বলেন, আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও পর্যটন হাবগুলিতে রসগোল্লা এবং অন্যান্য ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের কাছে বিশেষভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এই বিষয়ে পর্যটন দফতর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক সঞ্জীব বণিক জানান, বাংলার রসগোল্লার জিআই স্বীকৃতির সম্মান উদযাপন এবং এই মিষ্টির গৌরব মানুষের কাছে ছড়িয়ে দিতেই এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে তাঁদের পক্ষ থেকে সিঙ্গারা উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *