মোদী ফোনে আড়ি পাতেন না, মন্তব্য স্যাম পিত্রোদার

মোদী ফোনে আড়ি পাতেন না, মন্তব্য স্যাম পিত্রোদার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীর তোলা আড়ি পাতার অভিযোগকে বিশেষ গুরুত্ব দিলেন না কংগ্রেসের বৈদেশিক শাখার চেয়ারম্যান স্যাম পিত্রোদা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজে স্ক্রু-ড্রাইভার নিয়ে কম্পিউটারে বসে আড়ি পাতার কাজ করেন না। মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও দীপাবলির সৌজন্য বিনিময় নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চললেও, পিত্রোদা স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মতপার্থক্য মূলত রাজনৈতিক।

তবে একই সাক্ষাৎকারে পিত্রোদা নিজের ফোনে আড়ি পাতা এবং ল্যাপটপে সাইবার হামলার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাঁর ডিভাইস ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওপর নজরদারি চালানো হচ্ছে। যদিও এই নজরদারির জন্য তিনি নির্দিষ্ট করে কারও নাম করেননি। তাঁর কথায়, কেউ একজন এই কাজ করছেন, তবে তিনি তা নিয়ে বিচলিত নন।

উল্লেখ্য, অতীতে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে স্যাম পিত্রোদা একাধিকবার বিজেপির আক্রমণের মুখে পড়েছেন। এর আগে রামমন্দির, শিখবিরোধী দাঙ্গা এবং ভারতের জাতিগত বৈচিত্র্য নিয়ে তাঁর মন্তব্য নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল হয়েছিল। সেই সময় কংগ্রেস তাঁর মন্তব্য থেকে দূরত্ব বজায় রাখলেও, পরবর্তীতে তিনি পুনরায় দলের বৈদেশিক শাখার দায়িত্ব ফিরে পান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *