চিনের মহাকাশ স্টেশনে তৈরি পৃথিবীর শীতলতম বিন্দু, ভাঙল বিশ্ব রেকর্ড

চিনের মহাকাশ স্টেশনে তৈরি পৃথিবীর শীতলতম বিন্দু, ভাঙল বিশ্ব রেকর্ড

চিনের মহাকাশ স্টেশনে বিজ্ঞানীরা পদার্থের তাপমাত্রা নামিয়ে এনেছেন মাত্র ৯.৭ পিকোকেলভিনে, যা পরম শূন্য তাপমাত্রার অত্যন্ত কাছাকাছি। মহাকাশের অভিকর্ষহীন পরিবেশে ‘কোল্ড অ্যাটম ফিজিক্স র‍্যাক’ বা ক্যাপার মডিউল ব্যবহার করে এই সাফল্য অর্জন করেছেন গবেষকরা। এর আগের বিশ্ব রেকর্ডের তুলনায় এই তাপমাত্রা প্রায় চার গুণ বেশি শীতল। ২০২০ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৫২ পিকোকেলভিন তাপমাত্রা অর্জন করা সম্ভব হয়েছিল, যা এতদিন রেকর্ড হিসেবে গণ্য হতো।

পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে পরমাণুগুলোকে অতি শীতল করা কঠিন, কারণ সেখানে তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকে। এই বাধা কাটাতে পেকিং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ শুজং চেনের নেতৃত্বে গবেষক দলটি ‘অপটিক্যাল ডাইপোল ট্র্যাপ’ প্রযুক্তি ব্যবহার করেন। রুবিডিয়াম পরমাণুগুলোকে বিশেষ প্রক্রিয়ায় লেজারের মাধ্যমে আটকে রেখে এবং ধাপে ধাপে তাপমাত্রা কমিয়ে এই রেকর্ড তৈরি করা হয়েছে। পদার্থের এই বিশেষ অবস্থা বা বোস-আইনস্টাইন কনডেনসেট নিয়ে ১৯২০-এর দশকে সত্যেন্দ্রনাথ বসু ও অ্যালবার্ট আইনস্টাইন পূর্বাভাস দিয়েছিলেন।

চিনের এই নতুন গবেষণার ফলে কোয়ান্টাম জগতের অতি সূক্ষ্ম ঘটনাগুলো পর্যবেক্ষণ করা সহজ হবে। বিজ্ঞানীরা মনে করছেন, এই প্রযুক্তির মাধ্যমে আইনস্টাইনের ‘ইকুয়্যালেন্স প্রিন্সিপাল’ আরও নিখুঁতভাবে পরীক্ষা করা সম্ভব হবে। এছাড়া মহাবিশ্বের মূল শক্তিগুলোর ক্রিয়াকলাপ এবং জটিল কোয়ান্টাম অবস্থা সম্পর্কে নতুন তথ্য পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। এই সাফল্য মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *