কালীপুজোর আনন্দ ফিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বাঁশকেটিয়া কমিউনিটি হল! – বর্তমান বাংলা

কালীপুজোর আনন্দ ফিকে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই বাঁশকেটিয়া কমিউনিটি হল! – বর্তমান বাংলা

কমিউনিটি হলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত প্রশিক্ষণ সরঞ্জাম

নিজস্ব প্রতিবেদক: শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হলো একটি কমিউনিটি হল। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। অগ্নিকাণ্ডে হলের ভেতরে থাকা মূল্যবান সরঞ্জাম ও প্রশিক্ষণ সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হলের ভেতর থেকে ধোঁয়া ও আগুনের ফুলকি বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই শিবশঙ্কর রুজ নামে এক স্থানীয় যুবক ও প্রতিবেশীরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর আসানসোল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি মোকাবিলায় চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা (সিএলডব্লিউ) থেকেও আরও একটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।

জানা গেছে, ডিভিসির উদ্যোগে এই কমিউনিটি হলে এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিউটিশিয়ানসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হতো। অগ্নিকাণ্ডের ফলে হলের ভেতরে থাকা ত্রিপলসহ প্রশিক্ষণের যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। এ ছাড়া তীব্র উত্তাপে হলের বারান্দার পাকা ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে দমকলের পক্ষ থেকে অনুমান করা হলেও, ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ ও দমকল বাহিনী যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *