কসবায় প্রাইভেট গাড়ির ভেতর মিলল পচাগলা দেহ! – বর্তমান বাংলা

কসবায় প্রাইভেট গাড়ির ভেতর মিলল পচাগলা দেহ! – বর্তমান বাংলা

কসবা: রাস্তার ধারে পরিত্যক্ত গাড়ি থেকে পচাগলা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: কসবায় রাস্তার ধারে পড়ে থাকা একটি পরিত্যক্ত গাড়ি থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই গাড়িটি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা কসবা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটির সামনের আসন থেকে দেহটি উদ্ধার করে। খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন।

পুলিশ সূত্রে খবর, লাল রঙের গাড়িটির দরজা লক করা ছিল না, তবে কাচ বন্ধ ছিল। গাড়িটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রাস্তার ধারে পড়েছিল বলে স্থানীয়দের দাবি। মৃতের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, বেশ কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার নেপথ্যে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *