সৌরভের গোপনীয়তায় বড় ধাক্কা, দিল্লি হাইকোর্টের নির্দেশে তোলপাড়! – বর্তমান বাংলা

সৌরভের গোপনীয়তায় বড় ধাক্কা, দিল্লি হাইকোর্টের নির্দেশে তোলপাড়! – বর্তমান বাংলা

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক ছবি ‘দুসরা’র মুক্তি নিয়ে আদালতের বড় নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিত্বের অধিকার সংক্রান্ত মামলায় বড় রায় দিলেন বিচারপতি তেজস কারিয়া। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ছবির মূল প্রেক্ষাপট এবং সৌরভের ব্যক্তিত্বের অধিকার এতটাই ওপ্রোতোভাবে জড়িত যে, আপত্তিকর দৃশ্যগুলি ছেঁটে ফেলা আর সম্ভব নয়। এই রায়ের ফলে অভিনয় দেও পরিচালিত এবং রমেশ দেও প্রোডাকশন প্রাইভেট লিমিটেড প্রযোজিত ‘দুসরা’ চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পথে সমস্ত আইনি বাধা দূর হলো। ২০০২ সালের ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ছবিটি।

বার অ্যান্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আদালত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে আগামী দুই সপ্তাহের মধ্যে দুই কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত স্পষ্ট করেছে, ছবিটির শুরু এবং শেষে হিন্দি ও ইংরেজি উভয় ভাষাতেই একটি বাধ্যতামূলক সতর্কবার্তা প্রদর্শন করতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পূর্বানুমতি ছাড়াই এই ছবিটি নির্মিত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালে লাভ ফিল্মসের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি চুক্তি রয়েছে এবং আগামী বছর মে মাসে তাঁর বায়োপিক মুক্তি পাওয়ার কথা। এমতাবস্থায় ‘দুসরা’র মুক্তি নিয়ে এই আইনি লড়াই ক্রীড়া ও চলচ্চিত্র মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *