ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ! জেনে নিন চমকপ্রদ এই প্রযুক্তি সম্পর্কে – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
ইনসুলিন ও ওষুধের ঝক্কি ছাড়াই এ বার বিদ্যুতের সাহায্যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করার অভিনব প্রযুক্তি আবিষ্কার করেছেন সুইৎজারল্যান্ডের বিজ্ঞানীরা। অতি ক্ষুদ্র এই ইলেকট্রনিক ইমপ্ল্যান্ট রক্তে অতিরিক্ত গ্লুকোজকে গ্লুকোনেটে রূপান্তরিত করে, যা পরে মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত ইঁদুরের উপর পরীক্ষায় ইতিবাচক ফল মিলেছে এবং শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাণীগুলির ওজন কমতেও দেখা গিয়েছে।
সিজিএম সেন্সরের সঙ্গে যুক্ত এই যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং রক্তে শর্করার মাত্রা বাড়লে ব্লুটুথের মাধ্যমে সংকেত পেয়ে সক্রিয় হয়ে ওঠে। তবে এই গবেষণা এখনও শুধুমাত্র পরীক্ষাগার ও ইঁদুরের শরীরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং মানুষের শরীরে এর কোনও ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। তাই এখনই একে প্রচলিত ইনসুলিন বা ওষুধের বিকল্প হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন গবেষকরা।